শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম

ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীর দুমকীতে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের চাচা সৈয়দ হাবিবুর রহমানের বসত ঘর থেকে ৩১৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর জানান, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী জেলের কষ্টের কথা চিন্তা করে আমার বাড়িতে অর্থাৎ তাদের সুবিধাজনক স্থানে চাল বিতরণের এ সিদ্ধান্ত নিয়েছি। পরিষদ থেকে চাল আনতে প্রত্যেকের অনেক টাকা খরচ হয়ে যায়। 

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মাহমুদ যুগান্তরকে জানান, ইউনিয়ন পরিষদের বাইরে চাল মজুদ রাখার কোনো বিধান নেই। আপাতত চালের বস্তাগুলো সীলগালা করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit