মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ফাইনাল হেরেও দল নিয়ে গর্বিত মার্করাম

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : শিরোপার মঞ্চটা এক সময়ের জন্য যেন প্রস্তুতই হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার জন্য। ১৫তম ওভারে যখন এক ওভারেই ২৪ রান দিয়ে বসলেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল তখন জয়ের জন্য প্রোটিয়াদের সামনে সমীকরণ দাঁড়ায় ৩০ বলে ৩০ রানের। হাতে তখনও ছিল ৬ উইকেট। তবে শেষ পাঁচ বলে আরও ৪ উইকেট হারিয়ে এইডেন মার্করামের দল স্কোরবোর্ডে যোগ করল কেবল ২২ রান এবং প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়ারা হেরে যায় ৭ রানে। 

জয়ের একদম দুয়ারে এসেও এমন হার স্বাভাবিকভাবেই বেশ হতাশ করেছে প্রোটিয়াদের। কেনসিংটনের ওভালে স্মৃতি রাখতে এসে যেন তা হয়ে গেল দুঃস্মৃতি। ২৬ বছর আইসিসির কোনো টুর্নামেন্টের শিরোপার কাছে এসেও তা জেতা হলো না দক্ষিণ আফ্রিকার। অপেক্ষা বাড়ল  আরও খানিকটা। তবে এসব ছাপিয়েও দল নিয়ে বেশ গর্বিত তাদের অধিনায়ক এইডেন মার্করাম। 

মাঝে খেলা সহজ না এলেও ১৭৭ রানের লক্ষ্য়টি ছিল নাগালেই। তবে শেষ দিকে এসে মুহূর্তেই যখন সব পাল্টে গেল তা দেখে রীতিমত হতাশ বনেই যান মার্করাম। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব নিয়ে তিনি বলেন, ‘ লক্ষ্যটা নাগালেই ছিল। ভালো ব্যাটিং করেছি, জয়ের একদম কাছেই ছিলাম, তবে ট্র্যাক ধরে শেষ পর্যন্ত পৌঁছাতে না পারায় হতাশ হয়েছি।’

নতুন করে তবে ফাইনালের ‘চোকার্স’ তকমা লাগতে যাচ্ছে প্রোটিয়াদের। মার্করাম অবশ্য এতসব ভাবছেন না। তার মতে, প্রোটিয়ারা লড়াই করতেই নামে এবং হারের পরও এই দল নিয়ে তিনি বেশ গর্বিত। 

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৪,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit