সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের ২০২৩-২৪ সালের বার্ষিক সাধারণ সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৩৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের ২০২৩-২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।  সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য ও দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে নানান প্রদক্ষেপ হাতে নিয়েছেন। সিলেট কয়লা আমদানীকারক গ্রুপকে ব্যবসায়ীদের স্বার্থে আমদানীকারকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ব্যবসা ক্ষেত্রে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ কার্যনির্বাহী কমিটির সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও অফিস সচিব গুরুপদ দেব মোহিত এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন গ্রুপের সহ সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া। গ্রুপের ২০২৩-২৪ইং সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন।

২০২২-২৩ সালের অডিটকৃত হিসাব ও ২০২৪-২০২৫ সালের গ্রুপের সম্ভাব্য বাজেট পেশ করেন গ্রুপের অর্থ-সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন- গ্রুপের সাবেক সভাপতি হাজী দিলওয়ার হোসেন, সাবেক সভাপতি মো.এমদাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল হামিদ, সৈয়দ আহমদ, মনসুর চৌধুরী, মো. শাহীন চৌধুরী, মো. নাসির উদ্দিন,সারোয়ার হোসেন ছেদু, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী,মো. রিয়াজ উদ্দীন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক মঞ্জুগোপাল সরকার, আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ
জাকির, প্রচার সম্পাদক সোহেল আহমদ, কার্যকরী সদস্য মো. সেলিম আহমদ, মো. শাহ আলম, মো. কামাল উদ্দিন, আব্দুল আহাদ, মো. মনিরুল হক, মো. নিয়াজ উদ্দিন, মো. জুয়েল আহমদ প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit