শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

ভূরুঙ্গামারীতে শ্রণি কক্ষে গাঁজা সেবনের অভিযোগে মাদ্রাসার ২ কর্মচারী বরখাস্ত 

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৫২ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্রেণি কক্ষে  প্রকাশ‍্যে গাঁজা সেবনের অভিযোগে মাদ্রাসার ২ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলার উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বরখাস্ত হওয়া দুই  কর্মচারীর নাম মোঃ ইব্রাহিম  (নৈশ প্রহরি) ও মোঃ আজিজুল হক  (পরিচ্ছন্ন কর্মী)। 

মাদ্রাসার সুপার শামছুল আলম ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। অপর দিকে গাঁজা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন ওই দুই কর্মচারী। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত ২৬ জুন মাদ্রাসার শ্রেনি কক্ষে অভিযুক্ত ওই দুই কর্মচারীকে গাঁজা সেবন করতে দেখেন এলাকাবাসী। পরে বিষয়টি  মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটিকে জানান তারা। তদন্তে  ঘটনার প্রাথমিক সত‍্যতা পেয়ে ওই দুই কর্মচারীকে ২৭.০৬.২৪ তারিখে সাময়িক বরখাস্ত করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

এ বিষয়ে অভিযুক্ত দুই কর্মচারী ইব্রাহিম ও আজিজুল গাঁজা সেবনের অভিযোগ অস্বীকার করে জানান, আমাদেরকে সম্পূর্ণ অন‍্যায় ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই দিন শ্রেণি কক্ষে কোন প্রকার গাঁজা সেবনের ঘটনা ঘটেনি। এমনকি সাময়িক বরখাস্তের আগে নিয়ম অনুযায়ী আমাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা থাকলেও  সেটা না করে সরাসরি সাময়িক বরখাস্ত করেছেন যা সম্পূর্ণ বিধি বহির্ভূত।

উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রাসায় শিক্ষক প্রতিনিধি ও পরিচালনা পরিষদের সদস‍্য আব্দুল খালেক জানান,  গোয়েন্দা সংস্থার একজন সদস‍্যের অভিযোগের ভীত্তিতে আমরা বসে ওই দুই কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি। মাদ্রাসা প্রধান (সুপার) শামছুল আলম জানান, এলাকাবাসীর অভিযোগের প্রাথমিক সত‍্যতা পাওয়ার পর ওই দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  ১ মাসের মধ্যে অভিযুক্তদের  উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, এ ঘটনায় আমি  অফিসিয়াল কোন অভিযোগ  পাইনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক সিদ্ধান্ত নেয়া হবে।

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit