বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দুর্গাপুরে ১৯ লাখ টাকার ভারতীয় পন্য জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৭৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও চোরাই কসমেটিক জব্দ করেছে টাস্কফোর্স। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

চোরাচালান বিরোধী এ অভিযানে টাস্কফোর্সের প্রধান হিসেবে ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অভিযান শেষে শুক্রবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অভিযানে বিজিবির নেতৃত্বে ছিলেন বিজয়পুর বিওপির সুবেদার নুর মোহাম্মদ ও দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরীফসহ বিজিবি ও পুলিশের আরো সদস্য।

অভিযান সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধপথে আনা ভারতীয় ২৯৬ বস্তা চিনি সহ অনুমোদনবিহীন দুই বস্তা নি¤œমানের এবং আমদানী কারকের ট্যাগবিহীন কসমেটিকস জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা।

দুর্গাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় চিনি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য বিজিবি হেফাজতে দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit