সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আশ্বাস মাসুদ পেজেশকিয়ানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা চার। এর মধ্যে তিনজনই রক্ষণশীল, মাত্র একজন সংস্কারপন্থী। তিনি মাসুদ পেজেশকিয়ান (৬৯)। আজ সকালে ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু হয়েছে। চলবে বাংলাদেশ সময় রাত নয়টা পর্যন্ত। তবে কর্তৃপক্ষ চাইলে ভোটগ্রহণের সময় আরো দুই ঘণ্টা বাড়াতে পারবে। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ১০ লাখ। হেলিকপ্টার দুর্ঘটনায় কট্টর রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশের সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে নির্বাচনের দিনটি ঘোষণা করা হয়।

প্রার্থী চূড়ান্তের কাজটি করেছে গার্ডিয়ান কাউন্সিল। তিন রক্ষণশীল প্রার্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালিলি ও নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুরমোহাম্মদির পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন সংস্কারপন্থী আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান।

এর আগে তেহরানের মেয়র আলিরেজা জাকানি ও রাইসির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমির-হোসেন গাজিজাদেহ হাশেমি তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। 

তিন বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনের সব প্রার্থীই ছিলেন রক্ষণশীল।

বেশ কয়েক বছর ধরে ইরানের ক্ষমতা রক্ষণশীলদের হাতে থাকলেও পেজেশকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন।

ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামি পেজেশকিয়ানের প্রশংসা করে তাকে একজন ‘সৎ, ন্যায়পরায়ণ ও যত্নশীল’ মানুষ বলে অভিহিত করেন।

১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত ক্ষমতায় ছিলেন খাতামি। তিনি এর আগে মধ্যপন্থী হাসান রুহানিকেও সমর্থন করেছিলেন, যিনি প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর পশ্চিমের সঙ্গে ২০১৫ সালে পারমাণবিক চুক্তি সাক্ষরের উদ্যোগ নেন। তবে তিন বছর পর চুক্তির আলোচনায় অচলাবস্থা দেখা দেয়, যা এখনো চলছে।

পেজেশকিয়ান পারমাণবিক চুক্তিকে পুনরুজ্জীবিত করে পশ্চিমের কাছ থেকে আসা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও স্বাভাবিক করতে চান তিনি।

তিনি প্রশ্ন করেন, আমরা কি আজীবন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরি সম্পর্ক বজায় রাখব, না আমরা এ দেশের সঙ্গে সমস্যাগুলো মেটানোর উদ্যোগ নেব?

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit