সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

নীতীশকে নিয়ে অসন্তোষ বিহার বিজেপিতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীতীশ কুমারের সমর্থনের উপর নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারের স্থায়ীত্ব অনেকাংশে নির্ভরশীল। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিয়ে ওই রাজ্যের বিজেপি নেতৃত্বের একাংশের মধ্যে এখনো অসন্তোষ রয়েছে।

যে কারণে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনী চৌবে শুক্রবার (২৮ জুন) জানিয়েছেন, ‘আগামী বছরের বিধানসভা নির্বাচনে নীতীশের জেডিইউ-এর সঙ্গে সমঝোতা না করে বিজেপির একা লড়া উচিত।’ এনডিটিভি জানিয়েছে, সেই সঙ্গে বিহারে বিজেপিতে সাংগঠনিক রদবদল নিয়েও জল্পনা উস্কে দিয়েছেন আশ্বিনী।

দলের একটি সূত্র জানিয়েছে, সরাসরি কিছু না বললেও সম্রাট যে, একদা আরজেডি এবং জেডিইউতে ছিলেন, সেদিকেই তিনি ইঙ্গিত করেছেন আশ্বিনী। ৫৪৩ আসনের লোকসভায় বিজেপির একার আর্জন ২৪০। চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম এবং নীতীশের জেডিইউ-এর ১২ জন সাংসদ এনডিএ-এর জন্য তাই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির দাবিকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ আমল নেবেন কি না, তা নিয়ে সন্দিহান বিরোধীরা।

প্রসঙ্গত, বিজেপিকে সঙ্গে নিয়ে ২০০৫ সালে প্রথম বার পাটনার ক্ষমতা দখল করেছিলেন কুর্মি নেতা নীতীশ। তারপর থেকে চারবার জোট বদলেছেন তিনি। ফলে পদ্ম শিবিরের একাংশের সঙ্গে তার সমীকরণ মসৃণ নয়। এবার লোকসভা নির্বাচনের প্রচারেও বিজেপি এবং জেডিইউ নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবও দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit