বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজাসহ যুবক আটক

মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৯৪ Time View

মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেলসহ জিয়ারুল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ইশ্বর বড়ুয়া গ্রামের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জিয়ারুল একই ইউনিয়নের পশ্চিম বাগভান্ডার গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভীত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে ভূরুঙ্গামারী থানার উপ পরিদর্শক (এসআই) মিতু আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের বাড়ুইটারী গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় জিয়ারুল। পরে পুলিশ তাকে ধরার জন্য ধাওয়া করে পার্শ্ববরর্তী ইশ্বর বড়ুয়া গ্রামের বটতলা এলাকা থেকে আটক করে। এসময় দুটি কালো রঙের ব্যাগে থাকা ২৩ কেজি গাঁজা ও একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৪,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit