সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চতুর্থবারের মতো নওগাঁ আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবাদুর রহমানকে সংবর্ধণা

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৩৮ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : চতুর্থবারের মতো নওগাঁ আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং শপথ গ্রহন শেষে দায়িত্ব নেওযায় এবাদুর রহমানকে সংবর্ধণা দেওয়া হয়েছে।  বুধবার দুপুরে আত্রাই উপজেলা চত্বরে স্থানীয়দের উদ্যোগে এই সংবর্ধণা দেওয়া হয়।   পরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। এসময় বিপুল ভোটে চত্বর্থবারের মতো তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করায় আত্রাইবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে সব সময় মানুষের পাশে থেকে সেবা করা ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার কথা জানান নবনিবার্চিত চেয়ারম্যান এবাদুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজার রহমান শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু,আহসান গঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম হেলালসহ দলীয়,সমর্থক নেতা-কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়,  গত ২০০৯ সালে প্রথম আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর ২০১৪ এবং ২০১৯ সালেও নির্বাচনে নির্বাচিত হন। সব শেষে একটানা চত্বর্থবারের মতো ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit