মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিটন পরকীয়া সন্দেহে স্ত্রী বিথীকে হত্যা, ঘাতক সেই স্বামী সীমান্তে গ্রে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির তাজমিন হত্যা মামলা: রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, কারাগারে প্রেরণের নির্দেশ ১২ ঘন্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজার নিরাপত্তায় নামছে ১০ হাজার বিজিবি সদস্য প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট? যুক্তরাষ্ট্রে মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমরের বাড়িতে তল্লাশি

ভূরুঙ্গামারীতে ৫৮৫ বোতল ফেনসিডিল  জব্দ; গ্রেফতার ১

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২১২ Time View
মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৮৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ড এলাকার সীমান্ত ক্লিনিকের সামনে থেকে বিশেষ কায়দায় প্যাক করা  সুপারির বস্তার ভেতর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসময় মাদক কারবারি মো: শামীম হোসেন (২৯) কে আটক করে পুলিশ। আটককৃত শামীম  নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের  ছানাবো গ্রামের মৃত তাইজুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে শামীম ভূরুঙ্গামারী থেকে সুপারি ব্যবসার আড়ালে মাদক পাচার করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) মো: মামুনুর রশিদ জানান, অভিযান চলাকালিন  এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় কারা কারা এ চক্রের সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আগামিকাল সকালে আসামিকে কোর্টে প্রেরণ করা হবে।

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit