বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

জুলাইয়ে রাশিয়া সফরে যাচ্ছেন মোদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুলাই মাসে রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে ভারত ও রাশিয়া সম্পূর্ণ প্রস্তুতির মধ্যে রয়েছে বলে রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে প্রধানমন্ত্রী মোদি জুলাই মাসে রাশিয়া সফর করতে পারেন।

মঙ্গলবার (২৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে পশ্চিমা চাপ সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক উন্নীত হয়েছে। এর  কারণ ভারতকে রাশিয়ার তেল এবং প্রতিরক্ষা রপ্তানির উপর নির্ভর করতে হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অতীতে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেছেন।

চলতি বছরের মার্চে মোদিকে রাশিয়ায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন।  পুতিনের সাথে একটি বৈঠক হবে বলেও জানায় গণমাধ্যমগুলো। উল্লেখ্য, পুতিন গত বছর মস্কোতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে যখন দেখা করেছিলেন, তখনও  তিনি ২০২৪ সালে রাশিয়া সফরের জন্য প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ 

তিনি জয়শঙ্করকে বলেন, আমরা আমাদের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী মোদিকে রাশিয়ায় দেখে আনন্দিত হব। এতে আমরা বর্তমান বিষয় নিয়ে আলোচনা করতে পারব, রাশিয়ান-ভারত সম্পর্কের উন্নয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে পারব। আমাদের অনেক বড় কাজ করার আছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit