বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

লোকসভার স্পিকার পদে যাকে মনোনয়ন দিলেন মোদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আবারও লোকসভার স্পিকার পদের জন্য ওম বিড়লাকে মনোনয়ন দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সর্বশেষ লোকসভার স্পিকারও তিনিই ছিলেন।

এনডিটিভি জানিয়েছে, ভারতের স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিড়লা। তার বিপরীতে কে সুরেশকে প্রার্থী হিসেবে মনোয়ন দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদল ইন্ডিয়া জোট। 

লোকসভার সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোট যার পক্ষে যাবে তিনিই হবেন এবারের লোকসভার স্পিকার। ভারতের ইতিহাসে এবারই প্রথম স্পিকার পদের জন্য নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

২০১৪ ও ২০১৯ সালে একক সংখ্যাগরিষ্ঠতার কারণে স্পিকার পদে বিজেপি মনোনীত সুমিত্র মহাজন ও ওম বিড়লাকে কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি। দুইজনই বিনা বাধায় স্পিকার নির্বাচিত হন।

তবে এবারের লোকসভায় বিজেপি ২৪০ আসন পেয়েছে, যা একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৩২ আসন থেকে কম। সরকার গঠনের জন্য নীতীশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর টিডিপির ওপর নির্ভর করতে হয়েছে প্রধানমন্ত্রী মোদিকে। 

তবে বিরোধীদল বলেছে, ডেপুটি স্পিকারের পদটি তাদেরকে ছেড়ে দেওয়া হলে তারা এনডিএ’র পছন্দের স্পিকারকে মেনে নেবে।

ওম বিড়লা বিজেপির দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী। ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন তিনি। পরপর দুইবার বিজেপির টিকিটে রাজস্থানের কোটা-বুন্দি আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৯ সালে ১৭তম লোকসভায় সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন তিনি।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit