বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

ইসরাইলি হামলায় হামাস প্রধানের পরিবারের ১০ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বরাবরই সোচ্চার কণ্ঠ ছিল হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহের। এবার তার বিরুদ্ধেই সরাসরি আক্রমণ করেছে ইসরাইল। পশ্চিম গাজা শহরের বিচ শরণার্থী শিবিরে ওই নেতার বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হানিয়াহ পরিবারের অন্তত ১০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

চিকিৎসা সূত্রে জানা গেছে, মঙ্গলবার পশ্চিম গাজা শহরে হামলা চালায় ইসরাইল বিমান বাহিনী। এসময় বিচ ক্যাম্পে তাদের গাড়ি ও বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। 

অবশ্য এর আগেও গত ১০ এপ্রিলের হামলায় হানিয়া তার তিন ছেলেকে হারিয়েছিলেন। সেই শোক কাটিয়ে উঠার আগেই এবার ফের পরিবারের সদস্যদের হারালেন তিনি।

এর বাইরে আল-দারাজের আশেপাশে, পূর্ব গাজা শহর এবং সমুদ্র সৈকতে শরণার্থী শিবিরে আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত দুটি স্কুলকে লক্ষ্যবস্তু করেও হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। এতে বেশ কয়েক জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক-ভাবে নিহতের সেই সংখ্যা জানা যায়নি।

এর আগে যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবও লঙ্ঘন করেছে ইসরাইল। গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। যেখানে আন্তর্জাতিকভাবে ইসরাইলকে নিন্দার সম্মুখীন হতে হলেও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারা।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৬০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এবং প্রায় ৮৬ হাজার জন আহত হয়েছে। এছাড়াও গত ৮ মাস ধরে যুদ্ধ চলায় গাজার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের ওভারে গাজা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৪,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit