বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

পাঁচ ফুট লম্বা বিষধর রাসেলস ভাইপার দেখতে ভিড়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীর কলাপাড়ার সাগর তীরবর্তী গ্রামে কৃষকের জালে আটকা পড়া প্রায় পাঁচ ফুট লম্বা বিষধর রাসেলস ভাইপার দেখতে ভিড় করছেন শত শত গ্রামবাসী। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের নুরু খান নামের এক কৃষক জালে পেঁচানো অবস্থায় সাপটি লাঠি দিয়ে চেপে ধরে ফেলে।

এ সময় লাঠির আঘাতে সাপটির মাথা থেঁতলে যায়। পরবর্তীতে ওই কৃষক সাপটি একটি প্লাস্টিকের কৌটায় আটকে রাখে।

এদিকে দেশজুড়ে আলোচিত এ বিষধর সাপ আটকের খবর পেয়ে শত শত গ্রামবাসী সাপটি দেখতে ভিড় করেন।

স্থানীয়রা বলেন, সাপ আতঙ্কে এখন গোটা উপকূলের মানুষ। অনেকে রাসেলস ভাইপার উদ্ধারের কথা বলে গত এক সপ্তাহে অন্তত ১০টি নির্বিষ সাপ মেরে ফেলেছে। উদ্ধার সাপটি সত্যিই রাসেলস ভাইপার কিনা তাই দেখতে এসেছেন।

সাপ উদ্ধার করা কৃষক নুর হাওলাদার বলেন, সাপের ফোঁস ফোঁস শব্দ শুনে তিনি লাঠি দিয়ে চেপে ধরে সাপটি কৌটায় আটকে রাখেন। সাপটি পাঁচ ফুট লম্বা।

কলাপাড়ায় কর্মরত সর্প দংশন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুজ্জামান সৈকত বলেন, জুন মাসে কলাপাড়ায় হঠাৎ করে সাপের কাপড়ের রোগী বাড়ছে। ইতোমধ্যে ১২ জন রোগী কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit