রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় সাংবাদিক রিজু’র ওপর হামলার প্রতিবাদে দৌলতপুরে সাংবাদিকদের মানববন্ধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১১১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, স্থানীয় দৈনিক সত্য খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার সভাপতি সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে দৌলতপুরে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার সময় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়কে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় দৌলতপুর প্রেসক্লাব, দৌলতপুর রিপোর্টার্স ক্লাব, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি, আল্লারদর্গা প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর উপজেলা শাখা এবং দৌলতপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, আল্লারদর্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা সাইদুল আনাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি সম্রাট আলী,দৌলতপুর প্রেসক্লাবের সহ-সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, দৌলতপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাইদুর রহমান, মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি, দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক তাশরিক সঞ্চয়, ডেইলি অবজারভারের প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আহসানুল হক, দেশ টিভির সংবাদকর্মী সজল বিশ্বাস, এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সালাউদ্দিন প্রিন্স, ডিপিসি’র যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর শাখা’র সভাপতি আলাউদ্দিন আহমেদ প্রমুখ। এসময় বক্তারা সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে সকল আসামীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান। প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit