বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

বোচাগঞ্জে সাপের কামরে বৃদ্ধার মৃত্যু

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৮৮ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের ভাদুরী বাজার শীববাড়ী এলাকার এক বৃদ্ধা ঘাস কাটতে গিয়ে সাপের কামরে মৃত্যু হয়েছে। ২৪ জুন সোমবার বেলা ১২টায় স্বর্গীয় জিতেন চন্দ্র রায়ের স্ত্রী ভাদুরী রানী রায়(৭৫) প্রতিদিনের মত বাড়ীর পার্শে ধান ক্ষেত থেকে ঘাস কাটতে গেলে তাকে সাপে কামর দেয়।

ভাদুরী রানীর চিৎকার শুনে এলাকার লোকজন তাকে ১টা ৩০ মিনিটে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে এলে কর্মরত চিকিৎসক ডা, ফাইয়াজ ইজতিহাদ তাকে মৃত ঘোষনা করেন। নিহত ভাদুরী রানীর বাড়ীতে গিয়ে জানা গেছে, কালো রঙ্গের একটি সাপ ভাদুরী রানীর ডান পায়ে কামর দিয়ে সাপটি প্যাচিয়ে ছিল। চিৎকার দিয়ে পা ঝাকি দিলে সাপটি ধান ক্ষেতের ভিতর চলে যায়। এলাকাবাসী তাদের ভাষায় বলছে এটি একটি গোহমা বা ডারাস সাপ হতে পারে।

কোন মতেই এটি রাসেলস ভাইপার নয়। কেননা, রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ কামর দিয়ে সাথে সাথে পালিয়ে যায়। শুধু মাত্র গোহমা বা ডারাস সাপ-ই কামর দিয়ে প্যাচিয়ে ধরে থাকে। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, জনসাধরণ কে আতংকিত না হওয়ার আহবান জানিয়েছেন। তিনি জানান, বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ সাপের কামরের প্রতিশোধক এন্টিভেনাম মজুত রয়েছে। সাপে কামর দিলে রুগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে।

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit