রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

‘বিশ্বকাপ হাতে ক্যারিয়ার শেষ করুক ওয়ার্নার’ আশা খাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার জার্সিতে অনেককাল একসঙ্গে খেলেছেন। একসঙ্গে দলের হয়ে ওপেনিং করেছেন। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকাবেন ডেভিড ওয়ার্নার। তার সঙ্গে উসমান খাজার মাঠের জুটিরও ইতি ঘটবে। খাজা খুব করে চান বন্ধু ওয়ার্নার তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ দৃশ্যে যেন বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারেন।

আজ সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সে ম্যাচকে সামনে রেখে দেওয়া ওই সাক্ষাতকারে খাজা বলেন, ভারতকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারলে অস্ট্রেলিয়ার জন্য শিরোপা জেতা খুব একটা কঠিন হবে না।

খাজার ভাষায়, ‘অস্ট্রেলিয়া যদি ভারতকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারে, তাহলে আমি মনে করি তারা অবশ্যই (বিশ্বকাপ) জিততে পারে। এখন আমাদের শুধু আগে সেমিফাইনালে যেতে হবে।’নকআউট পর্বে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য রেকর্ডে আস্থা রাখতে চান খাজা। তার মতে, ‘নকআউট পর্বে আমরা বরাবরই ভালো দল। আমরা অধিকাংশ সময়ই জয় পাই। তবে আমাদের আগে সেখানে (সেমিফাইনালে) যেতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit