বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
পরীক্ষাগার থেকে পালিয়ে হ্যাকিং, এআই-এর রূপ দেখে হতবাক প্রযুক্তিবিশ্ব তিন ডিসিপ্লিনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা গোপন বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আধুনিক জীবনের জন্য মানুষের মস্তিষ্ক তৈরি হয়নি, দাবি বিজ্ঞানীদের শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত? ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

দেড় মাসে চৌদ্দ লাখ জিয়ারতকারী রাসুলের রওজায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : চলতি হজ মৌসুমে গত ছয় সপ্তাহে বিশ্বের ১৪ লাখেরও বেশি মুসলিম হজরত রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারকে সালাম ও রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন। রোববার (২৩ জুন) সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ১ জিলকদ থেকে ১৪ জিলহজ অর্থাৎ দেড় মাসে ৭ লাখ ৬২ হাজার ১০১ জন পুরুষ এবং ৬ লাখ ৪১ হাজার ৫৩৯ জন নারী (মোট ১৪ লাখ ৩ হাজার ৬৪০ জন) রাসুলের রওজায় সালাম ও রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন।

হজ ও উমরাকারীরা নবী মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত এবং রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য মদিনা সফর করেন। তবে রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ে ইচ্ছুকদের নির্দিষ্ট অ্যাপে আবেদন করে আগে থেকেই অনুমতি নিতে হয়।

গত বছরের ডিসেম্বরে রওজা শরিফ পরিদর্শনের নতুন নিয়ম জারি করে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বিশ্বের মুসলিমরা বছরে কেবল একবারের জন্য রিয়াজুল জান্নাত পরিদর্শন করতে পারবেন।

সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থানটি ৩৬৫ দিনই পরিদর্শন করতে পারবেন মুসলিমরা। এমনকি রওজা শরিফে সালামও পেশ করতে পারবেন। তবে একজন মুসলিম বছরে মাত্র একবার রিয়াজুল জান্নাত পরিদর্শনের অনুমতি পাবেন।

মন্ত্রণালয় বলেছে, একজন মুসলিম তার সর্বশেষ পরিদর্শনের অনুমতির ৩৬৫ দিন পর রিয়াজুল জান্নাত পরিদর্শনের জন্য নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। চলতি বছর বিশ্বের প্রায় ১৮ লাখ মুসলিম হজ পালন করেছেন। এছাড়া বছরজুড়ে ওমরাযাত্রীরা মসজিদে নববিতে গমন করেন।

সৌদির সরকারি এক পরিসংখ্যানে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে (রমজান মাসসহ) রওজা মোবারক জিয়ারত করেছেন ৭ কোটি ৪৫ লাখের বেশি মুসলিম। গত বছর ২৮ কোটিরও বেশি মুসলিম রওজা মোবারক জিয়ারত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit