বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

গাজায় ত্রাণ পরিবহনের সময় জর্ডানের দুই সেনা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের সময় দুর্ঘটনায় জর্ডানের দুই সেনা নিহত হয়েছেন।

মানবিক সহায়তা পরিবহনকারী তিনটি ট্রাকের মধ্যে রবিবার এই দুর্ঘটনা ঘটে।

একটি সামরিক সূত্র জর্ডানের জাতীয় টেলিভিশনকে জানিয়েছে, রবিবার মৃত সাগর পারের আল-আদাসিয়া সড়কে তিনটি ট্রাকের মধ্যে একটি দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সেনার নাম ইমাদ আত্তা আরিফ আল-আরাম এবং ইয়াহিয়া ওসমান ইয়াহিয়া আল-সায়াহ।

এদিকে, দীর্ঘ আট মাসেরও বেশি সময় গাজায় ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় এরই মধ্যে ওই উপত্যকায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ৫৯৮ জন ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৮৬ হাজার ৩২ জনের বেশি। এছাড়াও বহু সংখ্যক মানুষ ইসরায়েলি বোমায় গুড়িয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজার অর্ধেকের বেশি ভবন ধ্বংস হয়েছে। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit