বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

প্রেমিকার শিশুসন্তানকে ট্রেনে ফেলে অপহরণের গল্প সাজান প্রেমিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকার চার বছরের একটি শিশুপুত্র রয়েছে। নিজেদের রোমান্টিক সম্পর্কে বাচ্চাটিকে পথের কাঁটা বলে মনে করছিলেন প্রেমিক। আর সে কারণে নিয়ে ফেলেন কঠোর এক সিদ্ধান্ত। শিশুটিকে ট্রেনের ভেতর একা ফেলে গিয়ে অপহরণের গল্প সাজান ওই তরুণ। কিন্তু শেষরক্ষা হয়নি। ঘটনা ফাঁস হয়ে গেলে গ্রেফতার করা হয় তাকে। সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের নাগপুরে।

জানা যায়, দাম্পত্য কলহের কারণে স্বামীকে ছেড়ে নাগপুরে এসে একটি লজে চাকরি নিয়েছিলেন বাচ্চাটির মা। সেখানে হংসরাজ জ্ঞানেশ্বর নামে ২৫ বছর বয়সী এক তরুণের সঙ্গে পরিচয় হয় তার এবং একপর্যায়ে দুজনে সম্পর্কে জড়ান। কিন্তু, তাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বাচ্চাটিকে বাধা বলে মনে করছিলেন প্রেমিক। গত শুক্রবার স্কুলে ভর্তির নাম করে ছেলেটিকে নিয়ে বের হন হংসরাজ। এরপর শিশুটিকে ওয়ার্ধাগামী একটি ট্রেনে ফেলে ফিরে আসেন এবং দাবি করেন, তিনজন লোক তাকে অপহরণ করেছে। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই নারী।

পুলিশের জেরার মুখে একপর্যায়ে তরুণ স্বীকার করেন, শিশুটিকে তিনি ট্রেনে ফেলে এসেছেন। পরে সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) সহায়তায় ছেলেটিকে ওয়ার্ধা রেলওয়ে স্টেশনে খুঁজে পায় গণেশপেঠ পুলিশ এবং তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, হংসরাজ দাখনেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু পরিত্যাগ, অপহরণসহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit