বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি প্ল্যান্টে ভয়াবহ আগুন, নিহত ২০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানাটিতে লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন করা হতো।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দমকল কর্মকর্তারা জানিয়েছেন- রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ংয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেল পরিচালিত একটি কারখানায় সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি গুদামের ভেতরে ব্যাটারি সেলের সিরিজ বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।

ইয়োনহাপ বলেছে, প্রায় ২০ জনের মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু কিম জিন-ইয়ং এক টেলিভিশন ব্রিফিংয়ে বলেছেন, অগ্নিকাণ্ডে ৯ জন মারা গেছেন এবং আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, আগুনের সূত্রপাতের সময় প্রায় ৬৭ জন কর্মচারী কারখানায় কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন এবং কর্তৃপক্ষ সমস্ত ব্যক্তির সন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit