বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

তাইওয়ানের স্বাধীনতাপন্থিদের মৃত্যুদণ্ডের হুমকিতে উত্তেজনা বাড়ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে বলেছেন, তাইওয়ানের জনগণকে শাস্তি দেওয়ার বা তাদের অধিকার খর্ব করার কোনো এখতিয়ার চীনের নেই। তাইওয়ানের স্বাধীনতার কট্টর সমর্থকদের মৃত্যুদণ্ড দেওয়ার চীনের সাম্প্রতিক হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

তাইপেতে প্রেসিডেন্টের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট লাই বলেন, চীনের উচিত তাইওয়ানের বৈধভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলা এবং দেশটির অস্তিত্ব স্বীকার করা। অন্যথায় দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে বলে তিনি সতর্ক করেন।

 চীন গত ২১ জুন তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করে। এতে উল্লেখ করা হয়, ফৌজদারি অপরাধের বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এ শাস্তি প্রযোজ্য হবে।

নির্দেশনায় বলা হয়, তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা ওকালতি করবেন, তাদের ১০ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেবেন এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন, তাদের এই শাস্তি দেওয়া হবে।

তাইওয়ান নিজেকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মনে করে। অন্যদিকে, চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে।

চীন আট বছর ধরে স্বশাসিত তাইওয়ানের প্রতি হুমকি বাড়িয়ে চলেছে। বেইজিং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার কথাও বলে আসছে। সূত্র : ফ্রান্স২৪

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit