বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

নেতানিয়াহু কি বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব অস্বীকার করছেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ চলবে। এছাড়া গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাবে এমন কোনো চুক্তিতে সম্মত না হওয়ার কথাও জানিয়েছেন তিনি। নেতানিয়াহু জানিয়েছেন, বাকি সবাইকে না হলেও কিছু বন্দিকে ফিরিয়ে আনতে সহায়তা করবে এমন একটি ‘আংশিক’ চুক্তির জন্য তিনি প্রস্তুত। খবর আল জাজিরা।  

ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে অপহৃতদের ফিরিয়ে আনা এবং গাজায় হামাস সরকারকে উৎখাত করা। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের তীব্র পর্যায় শেষ হতে চলেছে। এর মানে এই নয় যে, যুদ্ধ শেষ হতে চলেছে, তবে রাফাতে যুদ্ধের ‘তীব্র পর্যায়’ শেষ হতে চলেছে। নেতানিয়াহু বলেছেন, ‘প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে’ শিগগিরই লেবাননের উত্তর সীমান্তে সেনা মোতায়েন করা হবে। এর প্রাথমিক উদ্দেশ্য প্রতিরক্ষামূলক এবং দ্বিতীয়ত, বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া আমাদের বাসিন্দাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা। ’

এর আগে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন। যদিও মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন, প্রস্তাবটি ইসরায়েলের পক্ষ থেকে এসেছে, তবে নেতানিয়াহুসহ বিভিন্ন ইসরায়েলি কর্মকর্তারা হামাস নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা প্রস্তাবটিকে অস্বীকার করার শামিল।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৪,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit