বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ভাইবোনকে দংশন, সাপ নিয়ে হাসপাতালে তারা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর পাংশায় সাপ দংশন করে ভাইবোনকে। পরে সাপ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন তারা। 

রোববার রাত ৮টার দিকে তারা হাসপাতালে ভর্তি হন।

আক্রান্তরা হলো— উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের উজির মন্ডলের ছেলে রিফাত (১৫) ও তার মেয়ে জান্নাতি (৬)। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী যুগান্তরকে বলেন, রাতে দুই ভাইবোনকে সাপে দংশন করে। কামড় দেওয়া সাপটি তারা মেরে হাসপাতালে নিয়ে আসেন। সাপ ও রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক এনাম নিশ্চিত হন এটি বিষধর সাপ নয়। তবে রোগীদের শঙ্কা থেকে মুক্ত রাখতে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, সাপে কামড়ালে চিকিৎসার জন্য ওঝা নয়, দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit