শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

সত্যিই কি ২৩৫ কোটি টাকার মালিক শাকিব খান?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। এবার ঈদেও সিনেমা হলে দাপট দেখাচ্ছে তার ছবি। ‘তুফান’ মুক্তির পর থেকে দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ছবিটি মুক্তির আগে এর গান ও ট্রেলার দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে। তাই শাকিবকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই ভারতীয় একটি গণমাধ্যমের দাবি- প্রায় ২০ মিলিয়ন ডলারের মালিক এই নায়ক।

টিভিনাইন বাংলার এক প্রতিবেদনে সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে। বলা হয়েছে, সামাজিকমাধ্যমের এক সাইটের দাবি- শাকিব খান মোট ২০ মিলিয়ন ডলারের মালিক। যা ভারতীয় মুদ্রায় ১৬৭ কোটি ২৮ লাখ ৭৮ হাজার রুপি, আর বাংলাদেশি মুদ্রায় ২৩৫ কোটি ৭ লাখ ৮৪ হাজার টাকা।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শাকিব খানের রয়েছে বেশ কিছু জায়গা সম্পত্তি। সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপন থেকেও বেশ ভালো টাকা আয় করেন তিনি। এছাড়াও নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত এই নায়ক। পাশাপাশি রয়েছে নিজের ব্যবসা।

তাই এখন প্রশ্ন উঠেছে সত্যিই কি শাকিব ২৩৫ কোটি টাকার মালিক? যদিও ভারতীয় সেই গণমাধ্যমের প্রতিবেদনে শাকিব খানের বক্তব্যে তুলে ধরা হয়নি। এছাড়া কোন তথ্যসূত্রের বরাতে নায়কের সম্পত্তি ২৩৫ কোটি টাকা দাবি করা হয়েছে, সেটাও প্রকাশ করেনি।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৪,/রাত ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit