শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

কষ্টার্জিত জয়ের পর বড় চিন্তায় মেক্সিকো

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় রোববার (২৩ জুন) নিজেদের প্রথম ম‍্যাচে জ‍্যামাইকাকে ১-০ ব্যবধানে হারিয়েছে মেক্সিকো।  হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে এদিন ‘এল ট্রাই’ জার্সি পরা মেক্সিকান সমর্থকদের প্রাণবন্ত ভিড় দেখা গেছে। তবে এত সমর্থন নিয়েও প্রথমার্ধটা ভালো কাটেনি মেক্সিকোর। বারবার সুযোগ মিসের মধ্যে দলের তারকা খেলোয়াড় ও অধিনায়ক এডসন আলভারেজ মাঠ ছাড়েন চোট নিয়ে।     

প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যামের তারকা মিডফিল্ডার এডসন আলভারেজ ম্যাচের ২৭ মিনিটে ইনজুরিতে পড়েন। ঘাসের উপর শুয়ে থাকা অবস্থায় তিনি হ্যামস্ট্রিং ধরে কাতরাতে থাকেন। পরবর্তীতে যন্ত্রণায় ভোগা আলভারেজকে দুজন চিকিৎসকের সাহায্যে স্ট্রেচারে করে তুলে নিয়ে যাওয়া হয়। মেক্সিকোর আসন্ন ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।  
 
অধিনায়কের অনুপস্থিতি মেক্সিকোর ওপর প্রভাব রেখেছে বেশ। শক্তির বিচারে পিছিয়ে থাকলেও মেক্সিকানদের ওপর চাপ সৃষ্টি করেছে জ্যামাইকা। এমনকি দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মাইকেল আন্তোনিওর হেডারে জ্যামাইকা গোলের লিডও নিয়েছিল। তবে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির সহায়তা নিয়ে পরে সেই গোলটিকে অফসাইড ঘোষণা করেন কর্তব্যরত রেফারি। 
 
নির্ধারিত সময়ের চেয়ে দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা দেরিতে শুরু হয়। তবে এই অর্ধে খেলায় কিছুটা নিয়ন্ত্রণ দেখায় মেক্সিকো। আন্দ্রে ব্লেকের বদলি হিসেবে নামা আর্তেগা ৬৯ মিনিটে ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে স্কোরশিটে নাম লেখান। ওই গোলই নির্ধারণ করেছে ম্যাচের ভাগ্য। 
 
এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ  ‘বি’ এর দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। শীর্ষে থাকা ভেনিজুয়েলার বিপক্ষে আগামী বৃহস্পতিবার (২৭ জুন) মুখোমুখি হবে এই দুই দল। তবে সেই ম্যাচের আগে দলটির অধিনায়কের চোট সেরে ওঠার অপেক্ষায় থাকবে দলটি।  

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit