শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

রক্তাক্ত ফিলিস্তিনিকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রক্তাক্ত এক ফিলিস্তিনিকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েলের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বাহিনীর চলন্ত গাড়ির বনেটের ওপর রক্তাক্ত এক ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে। খবর বিবিসির

এদিকে, ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রটোকল ভেঙেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে সন্দেহভাজন বলে উল্লেখ করা হয়েছে।

আহত ফিলিস্তিনি ব্যক্তির পরিবার বলেছে, তারা একটি অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। এ সময় সেনাবাহিনী তাকে ধরে গাড়ির বনেটের (ইঞ্জিনের ওপরের অংশ) ওপর বেঁধে রাখে। এরপর গাড়িটি চালিয়ে চলে যায়।

আহত ওই ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে আইডিএফ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম মুজাহিদ আজমি। তিনি একজন স্থানীয় বাসিন্দা।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে ওয়াদি বুরকিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় একজন সন্দেহভাজন আহত হন। প্রটোকল ভেঙে তাকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit