সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

পাকিস্তানের সংসদে ইমরানের প্রসঙ্গ টেনে বাবরদের কটাক্ষ!

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং সমর্থকরা তো দলকে ধুয়ে দিচ্ছেনই। এবার দেশটির সংসদেও বাবর আজমদের নিয়ে হাস্যরসে মেতেছেন সংসদ সদস্যরা। সেখানে বাবর আজমকে কটাক্ষ করতে টেনে আনা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের প্রসঙ্গও।

প্রসঙ্গত, ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক সভায় কিছু নথি দেখিয়ে দাবি করেছিলেন তার বিরুদ্ধে বিদেশি চক্রান্ত চলছে। তবে সে নথি কোথায় রেখেছেন, তা পরে ভুলে যাওয়ার কথা জানান ইমরান। সে প্রসঙ্গ টেনেই বাবরদের নিশানা বানিয়েছেন এই রাজনীতিক। হাস্যরসের পর পাকিস্তানকে দলকে ঐক্যবদ্ধ হতে অনুরোধ করেন আবদুল কাদির প্যাটেল, ‘অনেক তো হলো। এবার সবাই এক হও পাকিস্তানের জন্য। গরিব দেশের কথা ভেবে সবাই ঐক্যবদ্ধ হও।’

বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের ড্রেসিংরুমে ক্রিকেটারদের বৈরী সম্পর্ক নিয়ে সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম কথা বলেছেন। এমনকি কানাডা ম্যাচের আগে দলটির কোচ গ্যারি কার্স্টেনও বলেছিলেন, দলের মধ্যে কেউ কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না। বাবর-শাদাবদের মধ্যে কোনোরকম একতা নেই। এসব শুনেই বাবরদের প্রতি আবদুল কাদিরের ওই আকুতি।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit