বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
তিন ডিসিপ্লিনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা গোপন বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আধুনিক জীবনের জন্য মানুষের মস্তিষ্ক তৈরি হয়নি, দাবি বিজ্ঞানীদের শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত? ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

অসুস্থতায় যে প্রতিদান মেলে মুমিনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : নশ্বর এই পৃথিবী মুমিনের জন্য পরীক্ষাকেন্দ্র। এখানে মুমিনের জীবনে সুস্থতা-অসুস্থতা, সুখ-দুঃখ ও ভালো-মন্দ উভয়ই আছে। তবে মুমিনের জন্য জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুস্থতা যেমন আমলে উদ্যমী হওয়ার সুবর্ণ সুযোগ, তেমনি অসুস্থতাও বান্দার জন্য গুনাহ মাফের মাধ্যম।

তাই সুস্থতার মতো মুমিনের জীবনে অসুস্থতার নিয়ামতও অপরিসীম কল্যাণ বয়ে আনে। অসুস্থতার অপরিসীম কল্যাণের কিছু উদাহরণ—

অসুস্থতা গুনাহর কাফফারাস্বরূপ : মহানবী (সা.) বলেছেন, ‘সত্যের নিকটবর্তী থাকো এবং সরল-সোজা পথ অবলম্বন করো। মুমিনের যে কষ্টই হোক না কেন, এমনকি তার গায়ে যদি কোনো কাঁটা বিঁধে বা সে কোনো বিপদে পতিত হয়, সব কিছুই তার গুনাহর কাফফারা হয়।’ (তিরমিজি, হাদিস : ৩০৩৮)

অসুস্থতা দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় : কখনো অসুস্থতা দ্বারা মুমিন বান্দার স্তর উন্নত হয়।

অসুস্থতায় প্রকৃত মুমিনের পরিচয় মেলে : মাঝে মাঝে আল্লাহ তাআলা মুমিনকে বিভিন্ন দুঃখ-কষ্ট ও পেরেশানির মাধ্যমে পরীক্ষা করেন। আর এতে মুমিন বান্দার ঈমান আরো মজবুত হয় এবং আল্লাহর প্রিয়ভাজন হয়ে ওঠে। ইরশাদ হয়েছে, ‘এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে।

বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা প্রকাশ পায় : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তাআলা যখন তাঁর কোনো বান্দার কল্যাণ সাধন করতে চান তখন তাড়াতাড়ি দুনিয়ায় তাকে বিপদে নিক্ষেপ করেন। আর যখন তিনি তাঁর কোনো বান্দার অকল্যাণ সাধন করতে চান তখন তাকে তার অপরাধের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। তারপর কিয়ামতের দিন তিনি তাকে পুরোপুরি শাস্তি দেন। (তিরমিজি, হাদিস : ২৩৯৬)

সুস্থাবস্থার আমলের অনুরূপ সওয়াব : মহানবী (সা.) বলেন, কোনো ব্যক্তি রোগাক্রান্ত হলে সেই অবস্থায় সে তার সুস্থাবস্থায় যেরূপ আমল করত সেরূপ সওয়াব তার জন্য লেখা হয়। (আদাবুল মুফরাদ, হাদিস : ৫০০)

অঙ্গ-প্রত্যঙ্গের জাকাত আদায় : আবু হুরায়রা (রা.) বলেন, ‘আমার কাছে জ্বরের চেয়ে প্রিয়তর কোনো রোগ নেই। তা আমার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে প্রবেশ করে এবং আল্লাহ এর বিনিময়ে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে তার প্রাপ্য সওয়াব দান করেন।’ (আদাবুল মুফরাদ, হাদিস : ৫০৫)

মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার  নিয়ামত দান করুন। আমিন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit