বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনায় ইরান-রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান এবং রাশিয়ার কূটনীতিকরা দুদেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা করেছেন। 

সম্প্রতি মস্কোয় রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক সাঈদ আলী মুসাভি এ আলোচনা করেন। যেখানে তারা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও বিস্তৃত করার বিষয়ে কথা বলেন। 

এর আগে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছিলেন, মস্কো এবং তেহরান আন্তরিকভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে।

গত ১২ জুন রাশিয়ার নিঝনি নভোগোরোদ শহরে ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে এক সাক্ষাৎকারে আলী বাকেরি বলেন, ইরান এবং রাশিয়া হচ্ছে দুটি প্রতিবেশী দেশ, যাদের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক।

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই করার ব্যাপারে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: মেহের নিউজ

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit