রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

বিরামপুরে প্রতিবন্ধীর সাথে প্রতারণা এনজিও ম্যানেজারকে গণপিটুনী 

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১০১ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : বিরামপুর উপজেলার এক প্রতিবন্ধীকে লোন দেওয়ার নামে প্রতারণা করায় এনজিও ম্যানেজারকে গ্রামবাসী গণ পিটুনী দিয়েছে। বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের কুর্শাখালী শান্তিমোড় গ্রামের আলম হোসেন জানান, তিনি একজন প্রতিবন্ধী। কাজ-কর্ম করতে না পারায় রিক্সা-ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেন। বিরামপুর সরকারি হাসপাতাল সংলগ্ন মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্রের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম কর্মসূচির আওতায় ইতিপূর্বে লোন নিয়েছিলেন। সংস্থার নিয়ম অনুয়ায়ী কিস্তির মাধ্যমে সেই টাকা পরিশোধ করেছেন। বর্তমানে আবার লোন নিয়ে একটি অটোরিক্সা ক্রয়ের স্বপ্ন দেখেছিলেন। তাই তিনি আবারও সেই সংস্থায় যোগাযোগ করেন। সংস্থার ম্যানেজার বাবুল হোসেন ও মাঠকর্মী ইউসুব আলী তাকে ৪০ হাজার টাকা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ হাজার টাকা সঞ্চয় জমা নেন। গত ২৬ মে’২৪ লোনের টাকা পাওয়ার চুড়ান্ত কথার পর আলম হোসেন ব্যাংক একাউন্ট করেন। একটি পুরাতন অটোরিক্সা ক্রয়ের জন্য ১০ হাজার টাকা বায়না প্রদান করেন এবং মায়ের গরু বিক্রি করে আরো টাকা সংগ্রহ করেন। কিন্তু হঠাৎ করে সংস্থার ম্যানেজার তাকে বলেন যে, তোমাকে লোন দেওয়া যাবেনা, তুমি তোমার সঞ্চয়ের টাকা ফেরত নিয়ে যাও। একথার পর আলম হোসেনকে সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু অটোরিক্সা বায়না দেওয়ার টাকা আর ফেরত পাননি। ঘটনার সুবিচার চেয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েছেন।এ ঘটনায় আলম হোসেনের গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। সেই ম্যানেজার বাবুল হোসেন ঐ এলাকায় গেলে গ্রামের লোকজন তাকে এলোপাথাড়ি ভাবে চড়-থাপ্পড় মেরে আটক করে রাখে। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আনেন। এ ব্যাপারে সংস্থার ম্যানেজার বাবুল হোসেন বলেন, ঐ এলাকার লোকজনের ভাষ্যমতে আলম হোসেনের নিকট থেকে কিস্তি আদায় কঠিন হবে মনে করে তাকে লোন দেওয়া হয়নি। তবে এলাকার কিছু লোক ভুল বুঝে তাকে মারধর করেছে।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৪,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit