সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইস্তাম্বুলে আয়োজিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পরিবহণ মন্ত্রীদের এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি এই গুরুত্বারোপ করেন। 

প্রেসিডেন্ট এরদোগান বলেন, এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে মুসলিম দেশগুলোর অবস্থান। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর, গতিশীল তরুণ জনশক্তি এবং দ্রুত বর্ধনশীল বাজারগুলোকে কৌশলগত শক্তিতে রূপান্তর করতে হলে একটি দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরগুলোর সংযোগ শক্তিশালী হলে তা কেবল বাণিজ্যিক লেনদেনই বাড়াবে না, বরং দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়াকেও ত্বরান্বিত করবে। নিজের দেশের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং বড় বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্য পথে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। বিশেষ করে ট্রান্স-কাস্পিয়ান ইস্ট-ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে তুরস্ক ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক আঙ্গিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

এরদোগান স্পষ্ট করেন, তুরস্ক এই বিশাল বিনিয়োগগুলোকে কেবল জাতীয় স্বার্থে দেখছে না। তাদের মূল লক্ষ্য হলো ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি বাড়ানো এবং যৌথ প্রকল্পের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডোর তৈরি করা। 

সূত্র: আরটি নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit