বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

যুক্তরাষ্ট্রে সুপারশপে বন্দুকধারীর হামলা, পুলিশসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আরকানস অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে শুক্রবার (২১ জুন) এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছে। আর্কানসাস রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে। শনিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফোরডাইস শহরের ম্যাড বুচার সুপার মার্কেটের বাইরে থেকে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে স্টোরের ভেতরে প্রবেশ করে অস্ত্রধারী এক দুর্বৃত্ত। এ সময় মার্কেটের দেওয়াল ও বাইরে একাধিক গাড়িতে গুলির আঘাত লাগে।

খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই হামলাকারী আহত হন। তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি।

আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘মানুষজনের জীবন রক্ষায় দ্রুত ও বীরত্বপূর্ণ পদক্ষেপের জন্য আইন প্রয়োগকারী ও প্রথম প্রতিক্রিয়াকারীদের প্রতি আমি কৃতজ্ঞ।’

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে বন্দুক হামলার ঘটনাটির বিষয়ে অবহিত করা হয়েছে এবং ফেডারেল কর্তৃপক্ষ তদন্তে সহায়তা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে সুপারশপে বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। ২০১৯ সালে একজন বন্দুকধারী এল পাসোর একটি ওয়ালমার্ট স্টোরে ২৩ জনকে হত্যা করেছিল। ২০২১ সালে কোলোর বোল্ডারে একটি শপে একজন বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছিল। ২০২২ সালে বাফেলোতে সুপারমার্কেটে একজন বন্দুকধারী ১০ জনকে হত্যা করেছিল।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৪,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit