সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নোয়াখালীতে ডোবায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১০২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ডোবা থেকে এক যুবকরে (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  তবে তাৎক্ষণিক পুলিশ তার নাম ঠিকানা জানাতে পারেনি। বৃহস্পতিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের বালিয়াকান্দি ডিগ্রি কলেজের পার্শ্ববর্তী একটি ডোবা মৎস্য চাষ করার জন্য লিজ নেয় স্থানীয় কিছু যুবক। সকাল ১০টার দিকে ওই ডোবার কচুরিপানা পরিষ্কার করতে যায় কয়েকজন শ্রমিক। তখন বাদশা নামে এক শ্রমিক লাশটি কচুরিপানার নিচে দেখে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি পুরো পচে গেছে বলেও জানান স্থানীয়রা।  

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, উদ্ধার হওয়া লাশের বয়স আনুমানিক ২৫ বছর। ধারণা করা হচ্ছে লাশটি ২-৩ মাস আগের হবে। তবে এখন পর্যন্ত লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit