সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

বাইডেনকে নিয়ে সমালোচনা, ইসরাইলের সঙ্গে বৈঠক বাতিল করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জেরে বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে নির্ধারিত কৌশলগত বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিওতে নেতানিয়াহু বলেছেন, এটি অকল্পনীয় যে গত কয়েক মাসে বাইডেন প্রশাসন ইসরাইলের অস্ত্র ও গোলাবারুদ বন্ধ করে রেখেছে।

হারেটজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ওয়াশিংটনে দুই দেশের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রাথমিকভাবে ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির ওপর ফোকাস করার জন্য বৈঠকটি নির্ধারিত ছিল।

ইসরাইলের এক সিনিয়র কর্মকর্তা বলেন, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমারের নেতৃত্বে যে প্রতিনিধিদলটি ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল, তার পরিবর্তে শুধু জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাচি হ্যানেগবি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ইসরাইলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছিলেন এই অভিযোগে যে, এটি বেসামরিক নাগরিকদের সুরক্ষা মেনে হামলা চালানো হচ্ছে না।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, জুনের শুরুতে ইসরাইল মোট তিন বিলিয়ন ডলারে ২৫টি মার্কিন তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৪,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit