শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

এসআইয়ের মা-বাবার গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর যাত্রাবাড়ীর আড়াবাড়ি বটতলার একটি বাসা থেকে পুলিশের এসআইয়ের মা-বাবার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইকবাল হোসাইন।

নিহতদের নাম শফিকুর রহমান (৬২) ও ফরিদা ইয়াসমিন (৫৫)।

নিহত শফিকুর রহমান জনতা ব্যাংকে চাকরি করতেন। দুই বছর আগে অবসর নিয়েছেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানার রামচন্দ্রপুর গ্রামে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে আল আমিন ইমন পুলিশের সাব ইন্সপেক্টর। এসবি অফিসে কর্মরত আছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৪ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া আড়াবাড়ি বটতলা কফিল উদ্দিন ভুঁইয়া সড়কের ১৭৫ নম্বর হোল্ডিংয়ের ৪র্থ তলায় নিজ বাড়ির তৃতীয় তলায় থাকতেন এই দম্পতি। নিহত শফিকুর রহমান সকালে মসজিদে ফজর নামাজ পড়তেন। আজও হয়তো তিনি নামাজ পড়তে বাসা থেকে বের হয়েছিলেন। সকাল সাড়ে ৫টার দিকে তার লাশ বাড়ির নিচতলায় এবং তার স্ত্রীর লাশ তৃতীয় তলায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তাদের দুজনের লাশ জবাই করা ছিল।

ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ৪র্থতলা ভবনের নিচতলায় শফিকুর রহমান ও তৃতীয় তলায় তার স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, এখানে যদি ডাকাতি বা চুরির ঘটনা হতো তা হলে নিহত মহিলার গলায় স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিল, তা কিছুই নেওয়া হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত দম্পতির ছেলে ইমন পুলিশে চাকরি করেন। ইমনের স্ত্রী একই বাসায় থাকেন। কিন্তু বুধবার ইমন দাদাবাড়ি ফেনীতে চলে যায় এবং তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit