সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় চলমান আগ্রাসনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল। জাতিসংঘের মানবাধিকার পর্ষদের এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় হামাসসহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোও যুদ্ধাপরাধ করেছে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পর্ষদের অধিবেশনে গত ৭ অক্টোবর থেকে গাজায় সংঘটিত নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। তদন্তে বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ দায়ী।

অধিবেশনে পর্ষদের চেয়ারপারসন নাভি পিল্লাই জানান, জোর করে গাজার প্রায় পুরো জনগোষ্ঠীকে ছোট আবদ্ধ এলাকায় ঠেলে দিয়েছে ইসরায়েল। যে এলাকা অনিরাপদ এবং একেবারেই বসবাসের অযোগ্য। তিনি আরও জানান, ব্যাপক ধ্বংসক্ষমতার অস্ত্র ব্যবহার করে ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্দেশ্যমূলক হামলা চালিয়েছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাসসহ অন্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর যোদ্ধারাও যুদ্ধাপরাধ করেছে বলে জানান নাভি পিল্লাই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৭ হাজার ৩৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৮৫ হাজারের বেশি।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৪,/ ‍দুপুর  ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit