বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

‘বন্ধু’ পুতিনের কাছ থেকে কী উপহার পেলেন কিম?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পুতিনের সহযোগী ইউরি উশাকোভ জানান, কিম জং উনকে রাশিয়ার বিলাসবহুল অরাস ব্র্যান্ডের একটি গাড়ি উপহার দিয়েছেন পুতিন। তবে অরাসের কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তিনি, তা জানা যায়নি।

 এছাড়াও কিম জং উনকে সেনাবাহিনীর একটি ছোরা (অ্যাডমিরাল ড্যাগার) ও একটি টি–সেট উপহার দিয়েছেন পুতিন।   গত ফেব্রুয়ারিতেও উত্তর কোরিয়ার নেতাকে একটি দামি লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন।

এদিকে, পুতিনের সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি সই হয়েছে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দেশ দুটির মধ্যে ১৯৬১, ২০০০ এবং ২০০১ সালে যেসব চুক্তি হয়েছে— নতুন চুক্তিটি সেগুলোর স্থলাভিষিক্ত হবে।

 
পুতিন জানিয়েছেন, তাদের মধ্যে একে অপরের সাহায্যে এগিয়ে আসা ছাড়াও রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক এবং নিরাপত্তা চুক্তি হয়েছে। এই চুক্তিকে একটি ‘ব্রেক থ্রু’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। অপরদিকে কিম জং উন এটিকে ‘সন্ধিক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন।

প্রতিবেদন মতে, উত্তর কোরিয়া থেকে ভিয়েতনাম সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 

 
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৪,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit