বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ফুলবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ॥

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৪৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। গত ১৭ জুন (সোমবার) সকাল ১০ টায় বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৭৪)বছর।

ফুলবাড়ী পৌর শহরের কাটাবাড়ী এলাকার নিজ বাসভবনে ঈদের দিন সকালে তিনি অসুস্থ হয়ে় পড়লে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাডি়র সামনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।

গত ১৭ জুলাই বাদ আসর তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়, রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ( বিশ্ব শান্তিরক্ষা মিশনের পদকপ্রাপ্ত) মুস্তাফিজার রহমান। বাদ মাগরিব কেন্দ্রীয় কানাহার কবরস্থানে জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সাবেক মন্ত্রী, আইন বিচার ও সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিলটন, ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন সহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও ফুলবাড়ীর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীগণ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৪,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit