রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গুতে মোট ৪১ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২১ জন নারী রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন ডেঙ্গু রোগী। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাতজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট তিন হাজার ১০১ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১৯ জুন পর্যন্ত মোট তিন হাজার ২৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক হাজার ৯৭৭ জন পুরুষ এবং এক হাজার ৩০০ জন নারী।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৪,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit