শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

এবার ঈদের নামাজে ইমামকে ‘বেয়াদব’ বললেন মিনু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : ঈদের নামাজের মোনাজাত নিয়ে বিরক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সোমবার (১৭ জুন) সকালে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ইমাম মুফতি মোহাম্মদ ওমর ফারুককে ‘বেয়াদব’ বলেন তিনি।

দুই বছর আগেও একই মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে মিনু ইমামকে ভর্ৎসনা করেছিলেন। সেদিন নামাজ আদায় শেষে মিনু ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলীকে ‘দালাল’ উল্লেখ করে ভর্ৎসনা করেছিলেন। এবার সেই একই ঈদগাহে আলাদা ইমামকে বললেন ‘বেয়াদব’।

মিনু ইমামকে উদ্দেশ করে বলেন, ধর্মের দোয়া পড়াবেন। বিএনপি-আওয়ামী লীগের দোয়া পড়াবেন না। বেয়াদব সব। এই ঈদগাহে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও জেলা প্রশাসক শামীম আহমেদও অংশ নিয়েছিলেন। তবে নামাজ শেষে বিএনপির এই নেতার এমন আচরণ তারা খেয়াল করেননি।

নামাজ শেষে ঈদগাহে সাংবাদিকরা মিনুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নামাজে দোয়া হবে মানুষের কল্যাণের জন্য। দলীয় টান টেনে দোয়া করা ঠিক নয়। ইমামকে ‘বেয়াদব’ বলার বিষয়ে তিনি বলেন, এটা আমি বলতে যাব কেন! যদি বলি তাহলে এটা স্লিপ অব টার্ন।

ইমাম মুফতি মোহাম্মদ ওমর ফারুক বলেন, দোয়া সবার জন্য হয়েছে। ঈদের মাঠে আল্লাহর কাছে চাওয়া-পাওয়ার জন্য দোয়া করা হয়। কারও সমস্যা হলে তিনি চলে যাবেন এটাই নিয়ম।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit