শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী ‘শক্তিশালী’ অস্ট্রেলিয়া জামায়াতকে ‘উগ্রবাদী দল’ বললেন মির্জা ফখরুল সবাইকে সহনশীল থাকার অনুরোধ জানিয়ে যা বললেন রাশেদ খান বিএনপির বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন শিশির মনির

জয় দিয়ে ইউরো মিশন শুরু রোনালদোর পতুর্গালের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : জয় দিয়েই ইউরো মিশন শুরু হলো পর্তুগালের। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

জার্মানির লাইপজিগ স্টেডিয়ামে প্রথমার্ধে পর্তুগিজদের সাথে সমান তালেই লড়াই করেছে চেক রিপাবলিক। রোনালদো-বার্নাদো সিলভারা একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষের ডিফেন্সে চিড় ধরাতে পারেনি। 

বিরতির পর উল্টো গোল হজম করে বসে পর্তুগাল। ম্যাচের ৬২তম মিনিটে রোনালদোদের স্তব্ধ করে দেন চেক ফুটবলার লুকাস প্রোভড। তার দারুণ এক শটে চেক প্রজাতন্ত্র ১-০ গোলে এগিয়ে যায়।

তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। চেক ডিফেন্ডারের আত্মঘাতি গোলে সমতায় ফেরে পর্তুগাল। পর্তুগালের নুনো মেন্দেসের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকান চেক গোলরক্ষক জিন্দ্রিচ স্টানেক। যদিও তিনি বলটা নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি। এতে তার সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে বল ঢুকে যায় নিজেদের জালেই।

আর রোনালদোদের জয়সূচক গোলটি আসে যোগ করা সময়ে। ফাঁকায় বল পেয়ে বাঁ পায়ের শটে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন সাবেক তারকা উইঙ্গার সার্জিও কনসেইসাওয়ের ছেলে।

২-১ গোলে জয়ে ইউরো অভিযান শুরু করলো পর্তুগিজরা।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit