সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ঈদের দ্বিতীয় দিনে মেট্রোরেল চলাচল শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে যাত্রা শরু করে মেট্রোরেল। এদিন মেট্রোরেলে ভ্রমণপিপাসুদের উপস্থিতি ছিল খুবই কম।

সকালে রাজধানীর পল্লবী, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার মেট্রো স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনগুলোতে তেমন যাত্রী নেই।দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা অবসর সময় পার করছেন।

কাউন্টারে দেখা মেলেনি চিরচেনা টিকিট বিক্রির দীর্ঘলাইন। হাতে গোনা যেসব যাত্রী আসছেন তারাও অপেক্ষা ছাড়াই মেশিনের সাহায্যে টিকিট কেটেছেন। কাউন্টারগুলোতে কর্মকর্তার উপস্থিতি ছিল কম। তবে দায়িত্বরত আনসার সদস্য, এমআরটি পাস চেকার এবং পরিছন্নতাকর্মীর কাজে নিয়োজিতদের উপস্থিতি দেখা গেছে। এছাড়া ট্রেনের ভেতরে কিছু যাত্রী লক্ষ্য করা গেছে। যাদের অধিকাংশই এসেছেন উত্তরা স্টেশন থেকে।

আগারগাঁও স্টেশনে দায়িত্বরত আনসার সদস্য জিয়াউর রহমান বলেন, সকালে যাত্রীর চাপ কম। অন্যসময় সকালে যাত্রীর অনেক চাপ থাকে। ছুটিতে মানুষ ঢাকার বাইরে গেছেন। ঢাকায় যারা আছেন তারা দুপুরের পর ঘুরতে বের হতে পারেন। তখন যাত্রীর চাপ বাড়তে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit