রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান তটিনীর সাদামাটা দুই সাজে নজর কাড়ল ভক্তদের হিন্দ রাজাব হত্যাকাণ্ড: ইসরাইলের দায়মুক্তি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরাইলি কারাগারে বন্দি ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’র মুক্তি চান ২০ মার্ভেল তারকা

শিখ নেতা হত্যাচেষ্টা: অভিযুক্ত ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত এক ভারতীয় ব্যক্তিকে চেক প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। বিচারপ্রক্রিয়া শেষে গত শুক্রবার তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। 

পান্নুন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডারও নাগরিক। তিনি ভারতে স্বাধীন খালিস্তান আন্দোলনের জোরালো সমর্থক এবং স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে বিভিন্নভাবে জড়িত। ভারত সরকার তাকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৌঁসুলিদের অভিযোগ, গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যা করতে ভারতীয় কর্মকর্তারা নিখিল গুপ্তকে ভাড়া করেছিলেন। অভিযুক্ত নিখিল গুপ্ত গত বছরের জুনে ভারত থেকে চেক প্রজাতন্ত্রের প্রাগে যান, যেখানে স্থানীয় কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে। নিজেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ না করতে গত মাসে চেক প্রজাতন্ত্রের একটি স্থানীয় আদালতে আবেদন করেছিলেন নিখিল গুপ্ত; কিন্তু আদালত তার আবেদন বাতিল করে দেয়। এর মধ্য দিয়ে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর বাধা দূর হয়।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে চেক প্রজাতন্ত্রের বিচারমন্ত্রী পাভেল ব্লাজেক লেখেন, ‘ভারতের নাগরিক নিখিল গুপ্তকে শুক্রবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। তাকে এক ব্যক্তিকে হত্যার জন্য ভাড়া করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।’ বিচারমন্ত্রীর টুইটের আগেই গত রোববার যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের ব্যুরো অব প্রিজনসের ওয়েবসাইটে নিখিল গুপ্ত আটক আছেন বলে নাম দেখা গেছে। 

নিখিল গুপ্তের বিষয়ে জানতে রয়টার্স যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল; কিন্তু তিনি মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিখিল গুপ্তের আইনজীবী জেফরি চ্যাব্রোও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডা সরকার অভিযোগ করে, তাদের দেশে ২০২৩ সালের জুনে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারত সরকারের কর্মকর্তাদের হাত রয়েছে। তাদের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এই বিষয়ে অধিকতর তথ্য সংগ্রহ করছেন। ভারত কানাডার এই অভিযোগ অস্বীকার করে, তবে এ ইস্যুতে উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নেয় এবং কূটনীতিক প্রত্যাহার করে। এরপর গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা অভিযোগ করেন, তাদের মাটিতে পান্নুন হত্যাচেষ্টার সঙ্গে ভারতের সরাসরি হাত রয়েছে এবং নিখিল গুপ্ত এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।

প্রত্যর্পণের বিষয়টিকে স্বাগত জানিয়ে গত রোববার পান্নুন রয়টার্সকে বলেন, ‘নিখিল গুপ্ত তো কেবল একজন পদাতিক সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি নির্দেশে ভারত সরকারের সেসব জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে ভাড়া করেছিলেন (তারা তো ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছেন)।’ ভারতের দাবি, পান্নুন হত্যাচেষ্টার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং এ ধরনের তৎপরতা ভারত সরকারের নীতির বিরোধী। তবে তারা ওয়াশিংটনের অভিযোগ তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দিয়েছে।

গত মাসে ওয়াশিংটন জানায়, পান্নুন হত্যাচেষ্টার বিচার নিশ্চিত করতে ভারতের সহায়তা সন্তোষজনক। তবে এখনো অনেক কিছু বাকি আছে।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit