রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন আগ্রাসন বিশ্বে পারমাণবিক অস্থিতিশীলতা তৈরি করেছে: ইরান ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান মাউন্ট ফুজির চূড়ায় উঠতে ক্লান্ত ৭ বছরের ছেলেকে মাঝপথে ফেলে গেলেন বাবা গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ  

সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ফারস। বাঘাই জানান, দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের ‘আন্তরিক প্রচেষ্টা’ অব্যাহত রাখার লক্ষ্যেই এই সফর।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরান ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে যোগাযোগের ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ হতে পারে।

তেহরান সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। তবে সফরে নির্দিষ্ট কী কী বিষয়ে আলোচনা হবে বা কোনো চুক্তি হবে কি না, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় যে ভূমিকা রাখার চেষ্টা করছে, তেহরান সেই উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফর দুই দেশের পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit