বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনকে সতর্ক করলো ন্যাটোপ্রধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করার জন্য চীন যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তবে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ।

সাংবাদিকদের সাথে আলাপকালে স্টলটেলবার্গ বলেন, রাশিয়াকে সমর্থনের পাশাপাশি ইউরোপীয় মিত্রদের সাথে সুসম্পর্ক রাখার যে চেষ্টা করছে চীন, তা সফল হবে না। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ কমানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

এর আগে, মস্কোর দাবি করা অঞ্চল থেকে ইউক্রেনকে সরে যেতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে আহ্বান জানান, যুক্তরাষ্ট্র ও ন্যাটো তা প্রত্যাখ্যান করে। 

পাশাপাশি, পুতিনের কঠোর শর্ত প্রত্যাখ্যান করে ইউক্রেনও।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/ দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit