বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

পশু কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৯৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে গরুর গুতা, লাথি ও মাংস কাটার সময় ছুরিকাঘাতে এ পর্যন্ত ৯৪ জন আহত হয়েছেন। সোমবার আহত অবস্থায় অনেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেকের জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান গণমাধ্যমে জানান, পশু কোরবানি করতে দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ঢামেকে আহত অবস্থায় ৯৪ জন এসেছেন। আহতদের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তাদের মধ্যে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গরুর গুতায় গুরুতর আহত মো. বাবুল (৫৫) নামে একজনকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া গণমাধ্যমে জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত অবস্থায় ৯৪ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে ভর্তি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit