শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সোহাগ তালুকদার আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংসদের (রাকসু) সাবেক ক্রীড়া সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…রাজিউন)।

সোমবার সকালে তার ঢাকার বাসায় তিনি মারা যান।

কালকিনি পৌরসভার কাষ্টগড় গ্রামের কৃতি সন্তান সোহাগ তালুকদার ক্যানসারে আক্রান্ত ছিলেন।

তিনি ভারতে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরে এসেছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ এশার মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও পৌরসভার মেয়র এস এম হানিফ।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit