সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে হার ‘আমাদের জন্য হৃদয়বিদারক’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে দারুণ পারফরম্যান্স করেছে নেপাল ক্রিকেট দল। আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের তারণে ১৯.২ ওভারে ১০৬ রানে অলআউট হয় নেপাল। সেই ম্যাচে দাপুটে ব্যাটিংয়ে ৮ বল আগেই ৬ উইকেটের জয় পায় ডাচরা।

নেপালের দ্বিতীয় ম্যাচ ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষে। সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাকি দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর আজ বাংলাদেশের সঙ্গে অবিশ্বাস্য লড়াই করে নেপাল। দুই ম্যাচে তারা হেরে গেলেও প্রতিপক্ষকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে ২০ ওভারে মাত্র ১১৫/৭ রানে থামিয়ে জয়ের পথেই ছিল নেপাল। কিন্তু শেষ বলে দুই রান করতে গিয়ে রান আউট হয়ে যাওয়ায় রোমাঞ্চকর লড়াইয়ের পরও ১ রানে হেরে যায় নেপাল।

সেই ম্যাচের মতো আজও রুদ্বশ্বাস লড়াই করেছে নেপাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া এই দলটি আজ টস জিতেই বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়।

নেপালের মতো আইসিসির সহযোগী সদস্য দলের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। একের পর এক উইকেট পতনের কারণে ১৯.৩ ওভারে ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের বোলিং তোপের মুখে পড়ে ১৯.২ ওভারে ৮৫ রানে অলআউট হয় নেপাল।

শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দলের দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স নিয়ে নেপালের অধিনায়ক রোহিত পাউডেল বলেন, বোলিং ইউনিট হিসেবে আমরা সত্যিই ভালো করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আরও ভালো করতে পারতাম। বিশেষ করে টপঅর্ডারে আরো ভালো ব্যাটিং প্রয়োজন।

প্রতিপক্ষ বাংলাদেশ দল নিয়ে নেপালের অধিনায়ক বলেন, নতুন বলে বাংলাদেশ সত্যিই ভালো বোলিং করেছে। তারা আমাদের চাপে ফেলে দিয়েছিল। তারা আমাদেরকে চ্যালেঞ্জিং প্রশ্ন করছিল। এরপর আমরা একটু পার্টনারশিপ গড়েছিলাম, কিন্তু টপঅর্ডার ব্যাটসম্যানরা আরও ভালো করতে পারত এবং আরও দায়িত্ব নিতে পারত।

নেপালের অধিনায়ক আরও বলেন, আমাদের কন্ডিশনের মূল্যায়ন করতে হবে। মাঠে বল হাতে আমরা ভালোই আছি, ব্যাট হাতে আমাদের উন্নতি করতে হবে। এই দলে দারুণ সম্ভাবনা রয়েছে। আমাদের প্রতিটি খেলোয়াড়কে সমর্থন করতে হবে এবং পরের বিশ্বকাপে আমরা আরও ভালো করার আশা করছি।

পাউডেল বলেন, আমরা শেষ দুই ম্যাচে জয়ের জোড়ালো সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত জয় পাইনি। এতে আমরা আমাদের সমর্থকদের মতোই হতাশ। শেষ দুই ম্যাচে লড়াই করেও হেরে যাওয়া আমাদের সকলের জন্য হৃদয়বিদারক। তবে আমার বিশ্বাস আগামী বছরগুলোতে আমরা সমর্থকদের খুশি করতে পারব।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit