সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

অবশেষে ভাঙল জুটি, ৭৮ রানে ৬ উইকেট হারাল নেপাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে নেপালের জুটি ভাঙতে পারল বাংলাদেশ। ২৬ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ৫৮ বলে ৫২ রান করে নেপালের দুই ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আইরি ও কুশাল মালা। তাদের এই জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান।

ফিজের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন মালা। ফ্ল্যাড লাইটের অনেক ওপরে ওঠা সেই ক্যাচটি ধরেন নাজমুল হোসেন শান্ত। কুশাল মালার বিদায়ে ১৬.৪ ওভারে ৭৮ রানে ৬ উইকেট হারায় নেপাল।

১২০ বলে ১০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে বিপাকে নেপাল। বাংলাদেশ দলের তরুণ তারকা পেসার তানজিম হাসান সাকিবের গতির মুখে পড়ে ৬.৬ ওভারে ২৬ রানে ৫ উইকেট হারাল নেপাল। একাই ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছেন তানজিম সাকিব। একটি উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

ইনিংসের দ্বিতীয় বলে কুশাল বুর্তালকে আউট বোল্ড করে দেন তানজিম সাকিব। ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অনিল শাহ। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে রোহিত পুডেলকেও আউট করেন তানজিম সাকিব। 

ইনিংসের ষষ্ঠ ওভারে নেপালের শিবিরে আঘাত হানেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। তার গতির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আসিফ শেখ। তার বিদায়ের মধ্য দিয়ে ৫.৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট হারায় নেপাল।

এরপর নিজের শেষ এবং ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে সুদীপ ঝারকে আউট করেন তানজিম সাকিব। তিনি ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন।

এর আগে নেপালের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণের কারণে পুরো ২০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। ১৯.২ ওভারে মাত্র ১০৬ রান করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ৩৭তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বল থেকেই উইকেট হারাতে থাকে টাইগাররা।

সোমবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের সেন্ট ভিসেন্টের অ্যারনস ভেল গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল।

ইনিংসের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পঞ্চম ওভারের তৃতীয় বলে আউট হন আরেক ওপেনার লিটন কুমার দাস।

ষষ্ঠ ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। নবম ওভারের শেষ বলে সাকিব আল হাসানের ভুল কলে রান আউট হয়ে ফেরেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

১১.৪ ওভারে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাবেক আরেক অধিনায়ক সাকিব আল হাসানও। মাত্র ৬১ রানে প্রথম সারির ৬ জন স্বীকৃত ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

দলীয় ৬৯ ও ৭৫ রানে ফেরেন পেস বোলার তানজিদ হাসান সাকিব ও উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলি অনিক। দলের এই ব্যাটিং বিপর্যয়ে হতাশ ভক্ত-সমর্থকরা।

অথচ এই ম্যাচটি বাংলাদেশ দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের সুপার এইটে খেলা নিশ্চিত হবে। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের অসহায় আত্মসমর্পণ দেখে হতাশ দেশের ক্রিকেটপ্রেমিরা।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

নেপাল: কুশল ভুর্টেল, আসিফ শেখ, রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সোমপাল কামি, সুন্দীপ জোরা, সন্দীপ লামিছানে ও অবিনাশ বোহারা।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit